জীবনের শেষ বয়সে এসে মনে হবে, এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশির সাথে

 

জীবনের শেষ বয়সে এসে মনে হবে, এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশির সাথে ঝ*গড়া করাটা ভুল ছিল। রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল। কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেয়াটা ভুল ছিল। দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল। 


জীবনের শেষ বয়সে এসে মনে হবে, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি কিছু ছিল না৷ অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হত না। জীবনের শেষ বয়সে এসে মনে হবে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃ*ত্যু*ই শেষ চাওয়া।


ক*ব*রে যে ৩টি প্রশ্ন করা হবে !


১। মান রব্বুকা অর্থঃ তোমার রব কে? 

২। মান দীনুকা অর্থঃ তোমার ধর্ম কি? 

৩। ওয়া মান নাবীয়ুকা অর্থঃ তোমার নবী কে?


 এছাড়াও হাসরের মাঠের ৫টি প্রশ্ন করা হবে 

যার সঠিক উত্তর না দিয়ে কেউ এক পা ও অগ্রসর হতে পারবে না। 


১। আপনার জীবন কিভাবে অতিবাবিত করেছেন ?

২। যৌবন কাল কোথায় ব্যয় করেছেন ?

৩। ধন-সম্পদ কিভাবে রোজগার করেছেন ?

৪। ধন-সম্পদ কোথায় খরচ করেছেন ?

৫। আল্লাহ আপনাকে যে ইলম (জ্ঞান)দিয়েছেন সে ইলম অনুসারে কি কি আমল করেছেন ?

(তিরমিজি - ২৪১৬, মিশকাত- ৫১৯৭)


দুনিয়ায় সব প্রশ্ন-উত্তর পাওয়ার পরেও যদি আল্লাহর পরীক্ষায় পাস না করতে পারি, তাহলে এর থেকে কপাল পো*ড়া আর কি হতে পারে। মহান রব্বুল আলামীন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ।(আমীন )

স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও

 স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও প্রশ্ন: কোনও মহিলার তালাক সংঘটিত হওয়ার পরও কি তার স্বামীর পিতা (তার শ্বশুর...