আমার ঘরে ইঁদুর আসে না!

 

 আমার ঘরে ইঁদুর আসে না!


এক নারী একজন সাহাবীকে এসে বললেন, “আমার ঘরে ইঁদুর আসে না!”

ভরা মজলিশের অনেকেই নারীর কথা বুঝতে পারলেন না। কিন্তু, সেই সাহাবী বুঝতে পারলেন। নারীর বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন।

তিনি বললেন, 

“তোমার চাওয়ার ভঙ্গি সুন্দর। যাও তোমার ঘরে ইঁদুর আসার ব্যবস্থা করছি।”

সেই নারী চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলেন তার বাড়িতে অনেক খাবার এসেছে। খাবার পাঠিয়েছেন সেই সাহাবী; যার নাম কায়স ইবনে সা’দ রাদিয়াল্লাহু আনহু।

‘আমার ঘরে ইঁদুর আসে না’ কথাটির মানে হলো- আমার ঘরে খাবার নেই। খাবার নেই বলেই তো ইঁদুর আসে না।

কায়স ইবনে সা’দ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদীনার সবচেয়ে সম্পদশালী সাহাবী সা’দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ছেলে।

তথ্যসূত্র:

আল-ইসতিয়াব: ৩/৩৫২।

স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও

 স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও প্রশ্ন: কোনও মহিলার তালাক সংঘটিত হওয়ার পরও কি তার স্বামীর পিতা (তার শ্বশুর...