চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যান।

 

 চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যান। দুনিয়া,ছুটাছুটি,কষ্ট,না পাওয়ার আক্ষেপ,মন খারাপের গল্প কিছুই নেই। চোখ বন্ধ করে ভিন্ন এক জগতে চলে যান। দেখুন আপনি জান্নাতে প্রবেশ করছেন, আপনাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। তারপর আপনাকে বিশাল এক বাগানে নিয়ে যাওয়া হলো। আপনি জিজ্ঞেস করলেন এত বিশাল গাছের বাগান কার? 

আপনাকে বলা হলো, আপনি দুনিয়াতে আল্লাহর যিকির করেছিলেন যার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে গাছের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই হলো সেই প্রতিশ্রুত গাছের বাগান। এখন এই সবই আপনার। যান উপভোগ করুন। অনন্তকাল ধরে।

জানি চোখ খুলেই আবার মাটির পৃথিবীতে ফিরে এসেছেন। সেই পরিচিত চার দেয়ালের ঘর,খাট, টেবিল,স্মার্টফোন,ল্যাপটপ,নয়টা পাঁচটা অফিস,কষ্ট, দুঃখ,মন খারাপ,মিথ্যা, নোংরামি। 

কিন্তু একটু আগে যে জগত থেকে ঘুরে এসেছেন তার কিছুটা রেশ কি নেই? 

সেটা আপনাকে কি উৎফুল্ল করেনি?


এই চিন্তার সবচেয়ে বড় দিক হলো এটা আসলে কল্পনা নয়,কেননা দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, মানুষের প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে,কিন্তু আপনার রবের প্রতিশ্রুতি মিথ্যা নয়!🥰


সুতরাং যখনই দুনিয়ায় হাঁপিয়ে উঠেন,ভালো কাজ করুন। আর চোখ বন্ধ করে জান্নাত থেকে ঘুরে আসুন। যার জান্নাতের সঞ্চয় বেশি তার মন খারাপ থাকতে পারে না। কেননা চোখ বন্ধ করলেই সে ঠিকই তার সঞ্চয় দেখতে পায়।


শুধু তাই নয়, দুনিয়ার প্রিয় মানুষগুলোর সাথে যেখানে আমাদের সবচেয়ে উত্তম রি-ইউনিয়ন হতে পারে, সেটা হলো জান্নাত। যেটা নিঃসন্দেহে দুনিয়ায় তাদের সাথে আমাদের ক্ষণিকের বিচ্ছেদকে ভুলিয়ে দেবে। কেননা জান্নাত থেকে আমরা আর কোনোদিন আলাদা হবো না।


চোখ বন্ধ করে একবার চিন্তা করুন, আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনাকে জান্নাতে আপনার প্রাসাদ দেখিয়ে দেওয়া হয়েছে, প্রাসাদের জানালা খুলে পাশের প্রাসাদে চোখ পড়তেই দেখলেন আপনার প্রিয়জন! আর অবাক হয়ে জিজ্ঞেস করলেন,

-আরে তুমি এখানে?

-অন্য প্রান্ত থেকে জবাব আসবে, আরে হ্যাঁ, আল্লাহর কাছ থেকে জান্নাতের এই জায়গাটা বরাদ্দ পেয়েছি, আর তুমি?

-আমিও এই জায়গাটা বরাদ্দ পেয়েছি।

- যাক ভালোই হলো, জান্নাতে আমরা প্রতিবেশি, অনন্তকালের। চলো এবার তবে জান্নাতটা ঘুরে দেখি।🤗

এর চেয়ে আনন্দের, প্রশান্তির মিলনমেলা আর কি হতে পারে। জাস্ট ইমাজিন!


বই:কাল আবার পাখিরা আকাশে উড়বে।📚


সুবহান আল্লাহ 🥰

স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও

 স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও প্রশ্ন: কোনও মহিলার তালাক সংঘটিত হওয়ার পরও কি তার স্বামীর পিতা (তার শ্বশুর...