আপনার পেশা যদি যেকোন হালাল পেশা হয়, তাতে আপনি সম্মানিত বোধ করতে পারেন। আর যদি পেশার পাশাপাশি ভালো সামাজিক অবস্থানও থাকে, তবে আপনার উচিত আল্লাহর দরবারে অতিরিক্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ব্যবহারে অতি বিনয়ী থাকা।
কিন্তু অহংকারী হবার কোনো যুক্তি নেই।
যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চপদে থেকে নিজেকে বিশেষ কিছু ভাবেন এবং অন্য পেশাজীবী বা কম শিক্ষিত মানুষকে হেয় করেন, তবে আপনার সেই শিক্ষিত বা ভালো ক্যারিয়ারের পরিচয়ের গর্ব অহংকারে পরিণত হচ্ছে।
অহংকারী ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া থেকে বিনয়ী সবজি বিক্রেতা হওয়া অনেক উত্তম। এতে অন্তত জান্নাত হারানোর ভয় থাকে না, আল্লাহ'র দ্বারা লাঞ্চিত হবার সুযোগ থাকে না৷
যদি আপনার মধ্যে বা আপনার আচার আচরণে 'বিন্দুমাত্র'ও অহংকার থাকে, তবে আপনি দ্বীনদার নন—যত বড়ই সেলেব্রিটি হন না কেন। আপনার পোস্টে যত বেশিই লাইক কমেন্ট শেয়ার পড়ুক না কেন৷
Shah Mohammad Tonmoy ©️