এই যে সুন্দর জীবন ফুরিয়ে যাচ্ছে!

অথচ নেক আমল তেমন নেই।


মিথ্যা মায়া আর ভালোবাসার পিছে ছুটেই চলেছি রোজ।

মৃত্যু যে খুব নিকটে তা ভুলে বসেছি মিথ্যা মায়ায় পড়ে।


নিরন্তর ছুটে চলা ছলনাময় পৃথিবীতে কি

আবার সুযোগ দেওয়া হবে মৃত্যুর পর ফিরে আসতে আমল করতে…?


উওর না,তা কখনো সম্ভব না। 

এটা আমরা জেনেও ডুবে আছি মিথ্যে মায়ার দুনিয়ায়।


বিবেকের ঘুম ভাঙবে কবরের প্রথম প্রহরে।

হায় আফসোস কতই না ভয়াবহ হবে সেই মূহুর্ত যখন দেখব আমলনামায় কিছুই নাই। এক বুক অনু'শোচনা নিয়ে সেদিন দাঁড়াতে হবে রাব্বে কারিম এর সামনে।


কুরআনের আয়াতে আছে।


یٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَیٰوۃُ الدُّنْیَا مَتَاع

 ۫ وَّ اِنَّ الْاٰخِرَۃَ هِیَ دَارُ الْقَرَارِ ﴿۳۹﴾


হে আমার কওম!

এই পার্থিব জীবন তো তুচ্ছ ভোগ মাত্র।

নিশ্চয়ই আখেরাতই অবস্থিতির প্রকৃত নিবাস। 


[সূরা মু'মিন - ৩৯]

©️

স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও

 স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও প্রশ্ন: কোনও মহিলার তালাক সংঘটিত হওয়ার পরও কি তার স্বামীর পিতা (তার শ্বশুর...