বৈঠকে বসা ও কথা বলার শিষ্টাচার —


তিনজন সহ কোথাও বসে আলাপ করলে, কখনোই দুজন আলাদা হয়ে ফিসফিসিয়ে কথা বলবেন না। আলাপের তৃতীয় ব্যক্তির জন্য এটা মনোকষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তিনি নিঃসঙ্গতা ও শূন্যতা অনুভব করতে পারেন। এ কারণেই নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মন্দ আচরণটি করতে নিষেধ করেছেন।


নবিজী (সা.) বলেন — 

এমন দুই ব্যক্তি যেন কানে কানে কথা না বলে যাদের মধ্যে তৃতীয়জন বিদ্যমান রয়েছে। 

.

রেফারেন্সঃ [আল আদাবুল মুফরাদ, বুখারি, পৃষ্ঠা : ১০০, হাদিস : ১১৬৮]

.

~ ‘মুমিন জীবনের আদব’ বই থেকে নেওয়া!

স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও

 স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও প্রশ্ন: কোনও মহিলার তালাক সংঘটিত হওয়ার পরও কি তার স্বামীর পিতা (তার শ্বশুর...