মসজিদে নববীতে রাসূল (স.) খেজুরগাছের ডালে শুয়ে আছেন। এমন সময় ওমর (রা.) আসায় তিনি উঠে দাঁড়ালেন। হযরত ওমর দেখলেন রাসুলের পিঠে দাগ পড়ে গেছে। এতে ওমর (রা.) কান্না শুরু করে দিলেন।
রাসূল (স.) কান্নার কারণ জানতে চাইলে, ওমর (রা) বলেন- হে আল্লাহর রাসূল! কিসরা ও কায়সারের রাজারা কত আরাম-আয়েশে জীবনযাপন করেন। অথচ আপনি আল্লাহর রাসূল। পুরো দুনিয়ার নেতা। আপনি এভাবে জীবন কাটাচ্ছেন?
প্রিয় নবী হাসিমুখে জবাব দেন- হে ওমর "তুমি কি এটা ভেবে খুশি নও- তারা দুনিয়াতে উপভোগ করুক আর আমরা আখিরাতে? (বুখারি-৪৩৫)