🟥🟩🟦সূরা মূলক🟦🟩🟥
কবরের আযাব থেকে নাজাত পাওয়ার দুআঃ

🟥বাবার দাফনের কাজ সম্পন্ন। সবাই চলে গেছে। ছেলেটা একাকী বাবার কবরের কাছে দাঁড়িয়ে আছে। কাঁদো কাঁদো স্বরে বলছে,

-আব্বু, আপনি কি প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াতের ব্যপারে রবের ওয়াদা সত্য পেয়েছেন?

বাবাভক্ত ছেলে এবার আকাশের দিকে তাকিয়ে অশ্রুসজল চোখে বলল, ইয়া রব! আমাদের নবীজি (সাঃ) বলে গেছেন, প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করলে, আপনি কবরের আযাব মাফ করে দেবেন।

ইয়া আল্লাহ! আমি সাক্ষ্য দিচ্ছি, আমার আব্বুকে কখনো সুরা মুলক তিলাওয়াত করা ছাড়া ঘুমুতে যেতে দেখিনি।

কবর দিতে আসা আত্মীয়-স্বজন অবাক হয়ে দেখল, ছেলেটা চোখের পানি মুছতে মুছতে হাসিমুখে কবরস্থান ত্যাগ করছে আর বলছে,

-আমার এত চিন্তার কী আছে? নবীজির হাদীস মিথ্যা হতেই পারে না। সুরা মুলকই আব্বুকে এখন রক্ষা করবে। সূরা মুলক যার সঙ্গী, তার কবরজীবন নিয়ে দুশ্চিন্তায় ভোগা ঈমানবিরোধী কাজ।

🟥রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ🟦

“কুরআনে এমন একটা সুরা আছে যার মধ্যে ৩০টা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে,তাকে ক্ষমা করে না দেয়া পর্যন্ত এই সূরা সুপারিশ কারির হয়ে ঝগড়া করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর সেটা হলো #তাবারাকাল্লাযী_বিয়াদিহিল_মুলকু (সুরা মুলক)”

🟥সুনানে আত-তিরমিযী ২৮৯১, সুনানে আবু দাউদ ১৪০০, মুসনাদের আহমাদ, ইবনে মাজাহ ৩৭৮৬।
ইমাম তিরমিযী বলেছেন হাদীসটি হাসান, ইবনে তাইমিয়্যা বলেছেন সহীহ মাজমু ২২/২২৭, শায়খ আলবানীর মতে হাদীসটি সহীহ, সহীহ তিরমিযী ৩/৬, সহীহ ইবনে মাজাহ ৩০৫৩।

🟥এটাই রবের প্রতি বান্দার বিশ্বাস আর ভালোবাসার বহিঃপ্রকাশ।সবাই আমল করার চেষ্টা করবো।ইনশাআল্লাহ
পড়া শেষ হলে লিখুন আলহামদুলিল্লাহ্

স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও

 স্বামীর পিতা চিরকালের জন্য মাহরাম - এমনকি তালাক সংঘটিত হওয়ার পরও প্রশ্ন: কোনও মহিলার তালাক সংঘটিত হওয়ার পরও কি তার স্বামীর পিতা (তার শ্বশুর...