হাসান বসরি রাহিমাহুল্লাহ যাওয়ার পথে _ এক লোককে হাসতে দেখে তাকে প্রশ্ন করলেন, "ভাতিজা, তুমি কি পুলসিরাত পার হয়েছ?
ভাতিজার উত্তর : না।
তবে তুমি কি জেনে ফেলেছ, জান্নাতে যাবে না জাহান্নামে?
ভাতিজার উত্তর : না।
হাসান বসরি রাহিমাহুল্লাহ এরপর বললেন, 'তাহলে এত হাসি কী কারণে? ব্যাপারটি খুবই ভয়াবহ। আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। এরপরে লোকটিকে মৃত্যু অবধি আর হাসতে দেখা যায়নি। [আল হাসান বসরি : ৬৯]।
তাছাড়া অতিরিক্ত হাসি তামাশা অন্তরকে কঠিন বানিয়ে দেয়। গুনাহের রাস্তা সহজ করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।