আমরা অনেকেই মনে করে থাকি যে, অযুর ব্যবহৃত পানি নাপাক, এবং তা দিয়ে আর কিছু করা যাবে না।
এই ধারণা ভুল_
অযুর ব্যবহৃত পানি নাপাক নয়। এই পানি দ্বারা নাপাক কাপড় বা নাপাক বস্ত্ত ধোয়া এবং পাক করা জায়েয। তবে এই পানি দ্বারা অযু করা কিংবা ফরয গোসল করা যাবে না; করলে পবিত্রতা অর্জন হবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/৪১; আদ্দুররুল মুখতার ১/২০১; মারাকিল ফালাহ ৮৭