সৌন্দর্য ফুরিয়ে যাবে, উত্তম চরিত্র রয়ে যাবে। 🌸
অতএব, তাকেই বাছাই করুন যার চরিত্র উত্তম। এখানে চরিত্র বলতে ব্যক্তির কথা, কাজ, অন্যের প্রতি আচরণ, দায়িত্ব-কর্তব্য, একনিষ্ঠতা, ধৈর্য, সহনশীলতা ইত্যাদি সকল বিষয়াদিকে বুঝানো হয়েছে।
চেহারার সৌন্দর্য দ্বারা হয়তো কেউ খুব সহজে চোখের পলকে কারও হদয়ে বা কল্পনায় জায়গা করে নিতে পারে। তবে এর ফাউন্ডেশন টা হয় খুব নড়বড়ে। বেশিদিন টিকে না। কিন্তু যে ব্যক্তি উত্তম আচরণ দ্বারা কারও হৃদয়ে জায়গা করে নিলো সে শক্তপোক্তভাবে তার অবস্থানটা কে দৃঢ় করে নিল।
তাই, স্বামী-স্ত্রী উভয়ের প্রতি উপদেশ হচ্ছে এই যে, আপনারা একে অন্যের কাছে নিজেদের উত্তম আখলাক প্রকাশের মাধ্যমে পরস্পরের হৃদয়ে শক্তপোক্তভাবে গেঁড়ে বসুন। এতে করে দিনশেষে ভালোবাসা ও মায়া দু’টোই বৃদ্ধি পাবে এবং সম্পর্ক অটুট থাকবে ইনশাআল্লাহ।
— সংগৃহীত