আমার ও তোমার চোখের শীতলতা হবে।'
[সূরা কাসাস - ৯]
কথাটির প্রবক্তা হলো আসিয়া রা., যা তিনি মুসা আঃ-কে কুড়িয়ে পাওয়ার পর নিজ স্বামী ফেরাউনকে বলেছিলেন। কিন্তু ফেরাউন তাঁর কথায় ভ্রু কুঞ্চিত করে বলেছিল- ' এই শিশু তোমার জন্য চোখের শীতলতা হলেও আমার জন্য নয়।'
রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উক্ত ঘটনাটি সাহাবীদের সামনে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ' আল্লাহর শপথ! সেদিন ফেরাউন যদি আসিয়ার কথা মেনে নিয়ে বলত, আমার জন্যও চোখের শীতলতা হবে, তাহলে আল্লাহ তাকেও হিদায়াত দিতেন, যেভাবে হিদায়াত দিয়েছিলেন আসিয়াকে।'
ভাগ্য কখনো কখনো বক্তব্যের ওপর নির্ভরশীল হয়। কেউ যদি চাকরি করতে গিয়ে বলে, এতে তার অমঙ্গল রয়েছে, তাহলে তার কপালে অমঙ্গলই জুটবে। কেউ যদি বিয়ে করে মনে করে, এখানে বিয়ে করে ঠকে গেলাম, তাহলে তার দাম্পত্য জীবন অসুখেই ভাসবে।
আদহাম শারকাভি
[ কুরআনের চিঠি - ৪৯]